শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

রাজস্থলীতে অটোরিকশা থেকে পড়ে আহত স্কুলছাত্রী

১০

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় বিদ্যালয়য়ের যাওয়ার পথে অটোরিকশা থেকে পড়ে আহত হয়েছে। বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাফা আক্তার। মঙ্গলবার (১৯ মে) সকাল বাঙ্গালহালিয়া বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অটোরিকশা থেকে অসাবধানতাবশত পড়ে গিয়ে আহত হয় সাফা আক্তার। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বাঙ্গালহালিয়ার মুনাফ ডাক্তারের কাছে নিয়ে যান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, সহপাঠীদের মাঝে উদ্বেগ দেখা দেয়। স্থানীয়রা আহত শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সাফা আক্তারের পিতা রাজস্থলী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুমন খান বলেন, হঠাৎ এমন দুর্ঘটনায় আমরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছি। স্থানীয় মানুষ দ্রুত এগিয়ে এসে আমার মেয়েকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছেন, এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সাফার মাথায় পায়ে হাতে প্রচুর ব্যথা পেয়েছে। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

এদিকে এলাকাবাসী জানান, সড়কে চলাচলের সময় শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক হওয়া প্রয়োজন। বিশেষ করে অটোরিকশায় যাতায়াতের সময় অভিভাবক ও চালকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।