শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ১ টাকায় বাজার ও চিকিৎসা সেবা

৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে যৌথ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সেনাবাহিনীর ৩২ ফিল্ড রেজিমেন্ট ও বিদ্যানন্দ ফাউন্ডেশন। এই উদ্যোগের আওতায় সকালে খাগড়াছড়ির দুর্গম লক্ষিছড়ি উপজেলায় আয়োজিত হয়েছে ব্যতিক্রমধর্মী “এক টাকায় বাজার” কার্যক্রম এবং বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প। এই উদ্যোগে উপকৃত হয়েছেন শত শত মানুষ।

এই কার্যক্রমে প্রায় ৫০০ দরিদ্র পরিবার মাত্র ১ টাকার বিনিময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সংগ্রহের সুযোগ পান। প্রতিটি পরিবার প্রায় ৬০০ থেকে ৭০০ টাকা মূল্যের বাজার সামগ্রী গ্রহণ করেছে। দরিদ্র মানুষের আত্মসম্মানবোধ অক্ষুণ্ণ রাখা এবং সহায়তা গ্রহণে মানসিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই প্রতীকী মূল্য হিসেবে নেওয়া হয়েছে মাত্র ১ টাকা।

“১ টাকায় বাজার” সুপারশপে রাখা হয় প্রায় ১৭ ধরনের পণ্যসামগ্রী। এর মধ্যে ছিল- ১ টাকায় ১ কেজি চাল, ১.৫ টাকায় ১ ডজন ডিম, ৩ টাকায় ১ লিটার ভোজ্যতেল, ১ টাকায় আটা, ২ টাকায় মশুর ডাল, ১ টাকায় নুডলস, বিস্কুট, লবন সুজি, ১ টাকায় কাপড়, শিক্ষাসামগ্রী সহ অন্যান্য খাদ্য ও নিত্যব্যবহার্য পণ্য। অংশগ্রহণকারীরা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী পণ্য নির্বাচন করে সংগ্রহ করেন, যা কার্যক্রমটিকে প্রচলিত ত্রাণ বিতরণের পরিবর্তে মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রূপ দিয়েছে।

একইসঙ্গে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়েছেন ৫ শতাধিক মানুষ। মেডিসিন, চক্ষু, শিশু ও গাইনি বিভাগসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ৬ জন চিকিৎসক দিনব্যাপী সেবা প্রদান করেন। রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ ও চশমাও বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তাকে মর্যাদাপূর্ণভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। এই উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া সৃষ্টি করেছে এবং মানবিক সহমর্মিতা, সম্মান ও অংশীদারিত্বের একটি অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে ৩২ ফিল্ড রেজিমেন্টের অধিনায়ক লে: কর্নেল তাজুল ইসলাম, লক্ষিছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কাউসার হামিদ, বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ জামাল উদ্দিন সহ সামরিক-বেসামরিক প্রশাসনের সদস্যবৃন্দ ও গণমাধ্যমের সদস্যরা উপস্থিত ছিলেন।