শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

বান্দরবনের রোয়াংছড়িতে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

৯

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এহসানুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও হেডম্যান-কারবারি নেটওয়ার্কের সভাপতি হ্লাথোয়াইহ্রী মারমা, রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, নাগরিকদের আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সেবা সম্পর্কে সচেতন করা এবং ভূমিসংক্রান্ত সেবা সহজলভ্য করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, অনলাইন ভূমি সেবা ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ে তথ্য ও সেবা প্রদান করা হবে। তিন দিনব্যাপী এ ভূমিসেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।