শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

খাগড়াছড়ির দীঘিনালায় ৩দিনব্যাপী ভূমি সেবা মেলা উদ্বোধন

৫

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় সারাদেশের ন্যায় তিনদিনব্যাপী ভুমি সেবা মেলা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে একটি শোভাযাত্রাটি উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্বরের এসে শেষ হয়।

মঙ্গলবার (১৯মে) সকাল সাড়ে ৯টায় দীঘিনালা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা চত্বরে সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভূমি মেলা ঢাকায় কেন্দ্রীয় ভাবে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের শেষ উপজেলা অঢিটরিয়াম সম্মেলন কক্ষে আলোচনা সভা শুরু হয়।

দীঘিনালা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শফিউল আলম এর সভাপতিত্বে উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা বিএনপি‘র সভাপতি মোঃ শফিকুল ইসলাম সফিক, দীঘিনালা থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার, দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ, কবাখালী ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, খাগড়াছড়ি জেলা হেডম্যান(মৌজা প্রধান) এসোসিয়েশন এর সভাপতি যুবলক্ষন চাকমা প্রমূখ।

আলোচনা সভায় বক্তরা বলেন, বর্তমান সরকার তাদের নির্বাচনী ইস্তেহার পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে, তারিধারাবাহিকতা ভূমি মেলা উদ্বোধন করছেন এবং ভূমি সেবা এ্যাপ চালু করছেন। ঘরে বসে মোবাইল এ্যাপ এর মাধ্যমে সকল সেবা পওয়া যাবে। ভূমি সংক্রান্ত সকল সেবা ১৬১২২ নাম্বারের কল দিয়ে ২৪/৭ সকল সমস্যা সমাধানের পরামর্শ পাওয়া যাবে। নিয়মিত ভূমি কর প্রদান করতে হবে। জমিক্রয় করলে ভূমি অফিসে আবেদন করে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি বন্টন নামা করতে হবে। পার্বত্য অঞ্চলে ১শত বছর আগে ভূমি জরিপ হয়েছিল। এর মধ্যে আর কোন জারিপ হয় নাই। সকলে সহযোগীতায় পার্বত্য অঞ্চলের ভূমি সমস্যা করা সম্ভব। ১৯মে-২১মে ভুমি মেলা মাধ্যমে সেবা প্রদান করা হবে।