শিরোনাম
আপনার সফলতা অন্যকেও বলুন: জেলা প্রশাসক নাজমা আশরাফীচট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা’র ভয়েস হান্ট সিজন-৩ প্রস্তুতি সভাখাগড়াছড়ির দীঘিনালায় বলাৎকারের অভিযোগে আটক-১বড়ুয়া জন কল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বিহার কমিটির অভিষেক অনুষ্ঠিতজুলাই গণহত্যা, গুম ও খুনের বিচার দাবীতে খাগাড়াছড়িতে গণমিছিলমাটিরাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা সার ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে নজরুল বর্ষ উদযাপনবান্দরবনের রোয়াংছড়ি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণস্বেচ্ছাশ্রমে শিলছড়ী বাজার জামে মসজিদের মাটি ভরাট কাজ করল এলাকাবাসীখাগড়াছড়ির রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের হুমকিতে থানায় অভিযোগ

খাগড়াছড়ির রামগড়ে পৃথক সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু সহ আহত ২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় পাতাছড়া ইউনিয়নে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। উপজেলার নাকাপা চাষী নগর এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনের থেমে থাকা বাসের চাকা মেরামতের সময় ঢাকা গামী শ্যামলী পরিবহনের একটি দ্রুত গতির বাসের ধাক্কায় ঘটনাস্থলে একজন এবং একই স্থানে যাত্রী ছাউনি সামনে থেকে এরা এক জনের মৃত্যু হয়েছে। সড়রক দূর্ঘটনায় উভয়ের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সোমবার (১৮ মে) মধ্য রাতে নাকাপা চাষী নগর এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনের থেমে থাকা বাসের চাকা মেরামতের সময় ঢাকা গামী শ্যামলী পরিবহনের একটি দ্রুত গতির বাসের ধাক্কায় ঘটনাস্থলে শাহ আলম (৩৬) ও জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯) গুরুতর আহত হন এবং ভোর রাতে রব শেখ (৩০) সহ দুজনেরই মৃত্যু ঘটে।

নিহত শাহ আলম এর বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলা শান্তি নগর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি চিকিৎসার জন্য ঢাকায় যাচ্ছিলেন। আহতরা হলেন, জুনায়েদ (২৫) ও রুবেল কর্মকার (৩৯) তাদের দুইজনকে রাতেই রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপরদিকে ভোরে জালিয়াপাড়া-রামগড় সড়কের নাকাপা বাজারের যাত্রী ছাউনীর সামনে রব শেখ নামে আরো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নাকাপা পুলিশ ফাঁড়ির ইন-চার্জ সহকারী উপ-পরিদর্শক মোঃ কাউছার ঘটনার সত্যতা নিশ্চিত কওে বলেন পুলিশ খবর পেয়ে মরদেহ দুইটি উদ্ধার করেছে। নাকাপা যাত্রী ছাউনির সামনে পড়ে থাকা ব্যক্তির ব্যাগে থাকা ড্রাইভিং লাইসেন্স তথ্য মতে তার নাম রব শেখ বাড়ি পাবনা। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি শ্যামলি পরিবহনের ড্রাইভার। দুর্ঘটনার পর পালানোর সময় হৃদযন্ত্রের অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে।

রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, রাতে দুর্ঘটনাকবলিত শ্যামলী পরিবহন-ঢাকা মেট্রো-ব, ১৫-১১৭৮ ও শান্তি পরিবহন- ঢাকা মেট্রো-হ, ১৪-২৪২৩ নম্বরের গাড়ি দুইটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত ড্রাইভার ও হেলপারদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।