শিরোনাম
আপনার সফলতা অন্যকেও বলুন: জেলা প্রশাসক নাজমা আশরাফীচট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থা’র ভয়েস হান্ট সিজন-৩ প্রস্তুতি সভাখাগড়াছড়ির দীঘিনালায় বলাৎকারের অভিযোগে আটক-১বড়ুয়া জন কল্যাণ সংস্থা ও বুদ্ধাংকুর বিহার কমিটির অভিষেক অনুষ্ঠিতজুলাই গণহত্যা, গুম ও খুনের বিচার দাবীতে খাগাড়াছড়িতে গণমিছিলমাটিরাঙ্গায় কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা সার ও কৃষি উপকরণ বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে নজরুল বর্ষ উদযাপনবান্দরবনের রোয়াংছড়ি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণস্বেচ্ছাশ্রমে শিলছড়ী বাজার জামে মসজিদের মাটি ভরাট কাজ করল এলাকাবাসীখাগড়াছড়ির রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণের হুমকিতে থানায় অভিযোগ

খাগড়াছড়ির রামগড়ে ভূমি সেবা মেলা-২০২৬ উদযাপন

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ভূমি সেবা মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা দ্বীন আল জান্নাত। সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া, উপজেলা মৎস কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, উপজেলা এনসিপি প্রধান সমন্বয়ক মোঃ হারুনুর রশীদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, রামগড় প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দিন লাভলু সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, হেডম্যান, কারবারি ও ভূমি সেবা গ্রহীতারা।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। ডিজিটাল ভূমি সেবা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ এখন সহজেই নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। তারা জনগণকে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানান। তিন দিনব্যাপী এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।