শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩৯হাজার টাকার সার আটককাপ্তাইয়ে ইউরিয়া সার সহ ট্রাক জব্ধ করেছে বিজিবি সদস্যরাসরকার উৎপাদন বাড়ানোর উপায় বের করবে কেপিএম বন্ধ করবে নাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবা র‌্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ আটক-১কাপ্তাইএ আটকে পড়া চার পর্যটককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস টিমচেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন

দীঘিনালায় গভীর রাতে অন্তনিতার বসতঘর আগুনে ভষ্মিভুত

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় কবাখালী ইউনিয়নের জয়কুমার কার্বারী পাড়া এলাকয় এক নারীর বসতঘর সম্পূর্ণ আগুনে পুড়ে ছাই হয়েছে গেছে। গতকাল (১৭মে) ভোর রাত আনুমানিক ৩টারদিকে এই ঘটনা ঘটেছে বলে ধারনা করা হয়েছে।

পুড়ে যাওয়া বসতঘর এর মালিক অন্তনিতা চাকমা বলেন, ঘরে ঘুমিয়ে ছিলাম হঠাৎ করে দেখি ঘরে আগুন দৌড়ে বাহিরের চলে আসি। চিৎকার করি প্রতিবেশিরা এসে আগুন নিভানো চেষ্টা করে। ঘর থেকে কিছু বাহির করতে পারি নাই। আমার প্রায় ২লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেছি।

প্রত্যক্ষদর্শী মোঃ শাহিন আলম জানান, অন্তনিতা চাকমার প্রতিবেশি আমরা আগুনে চিল্লাচিল্লি আওয়াজ শুনতে পেয়ে প্রতিবেশিরা দৌড়ে যাই, সবাই মিলে আগুন নিভানো চেষ্টা করি। কিন্তু পানি সমস্যা ও রাস্তা সরু থাকার কারনে আগুন নিভাতে সম্ভব হয়নি। ইতিমধ্যে বসতঘরটি সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। ঘরথেকে কোনকিছু বের করা সম্ভব হয়নি সবকিছু পুড়ে যাই হয়ে গেছে। তবে রাস্তা সরু হওয়া ফায়ার সার্ভিস অফিসে কেহ কোন দেয়নি।

উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজকে অগ্নিকান্ডে ঘটনাটি জানানো হলে, তিনি বলেন উপজেলা প্রয়োজনীয় সহায়তা করা হবে।