শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩৯হাজার টাকার সার আটককাপ্তাইয়ে ইউরিয়া সার সহ ট্রাক জব্ধ করেছে বিজিবি সদস্যরাসরকার উৎপাদন বাড়ানোর উপায় বের করবে কেপিএম বন্ধ করবে নাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবা র‌্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ আটক-১কাপ্তাইএ আটকে পড়া চার পর্যটককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস টিমচেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবেখাগড়াছড়ির মাটিরাঙ্গায় আউশ মৌসুমে ব্রি ধান-৯৮ এর নমুনা শস্য কর্তন

রামগড়ের কৃতি সন্তান সাফায়েত বিসিবির সাধারণ পরিষদের কাউন্সিলর মনোনীত

১০

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির ক্রিকেট উন্নয়নে কাজ করার প্রত্যয়ে বিসিবির সাধারণ পরিষদের কাউন্সিলর মনোনীত হলেন রামগড় উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ভুঁইয়ার সুযোগ্য সন্তান সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু।

খাগড়াছড়ি জেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সাধারণ পরিষদের কাউন্সিলর মনোনীত হয়েছেন রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা জানান প্রিয় নেতা ২৯৮ নং আসনের এম’পি ওয়াদুদ ভূঁইয়া, বড় ভাই হাসনাত মোর্শেদ ভূঁইয়া (লালন) ও খাগড়াছড়ি জেলা প্রশাসকের প্রতি। তিনি বলেন, ইনশাআল্লাহ, আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। খাগড়াছড়ি জেলার ক্রিকেটের উন্নয়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যেতে চাই।

স্থানীয় ক্রীড়ামোদীদের মতে, তার এই মনোনয়ন খাগড়াছড়ির ক্রিকেট অঙ্গনের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে এবং তরুণ ক্রিকেটারদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। সাফায়েত মোরশেদ ভূঁইয়াকে বিসিবির সাধারণ পরিষদের কাউন্সিলর মনোনীত করায় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।