শিরোনাম
মানিকছড়িতে আজকের প্রজন্ম’র ১৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৩৯হাজার টাকার সার আটককাপ্তাইয়ে ইউরিয়া সার সহ ট্রাক জব্ধ করেছে বিজিবি সদস্যরাসরকার উৎপাদন বাড়ানোর উপায় বের করবে কেপিএম বন্ধ করবে নাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এবা র‌্যাবের অভিযানে ১ লাখ পিস ইয়াবা সহ আটক-১কাপ্তাইএ আটকে পড়া চার পর্যটককে উদ্ধার করলো ফায়ার সার্ভিস টিমচেয়ারম্যান দীপন তালুকদার দিপুতে ধন্য, বিএনপির বর্ণাঢ্যে বরণ ও দায়িত্ব গ্রহনবান্দবানের লামা উপজেলাকে জেলা হিসেবে ঘোষণা করার দাবিএলাকায় বুনো হাতি আসলে বন বিভাগ ও ইআরটি সদস্যদের দ্রুত জানানকাপ্তাই হ্রদের বিভিন্ন এলাকায় ৬৬টি বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করা হবে

রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও বুদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহারের সভাপতি-সুকুমার, সম্পাদক-সনত

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সম্প্রদায়ের ক্ষুদ্র জনগোষ্ঠীর বৃহত্তর সামাজিক সংগঠন রাঙ্গামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থা ও এর অধীন পরিচালিত বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সভায় সম্মানীত সকল সদস্যের সর্বসম্মতিতে শিক্ষক সুকুমার বড়ুয়াকে সভাপতি ও সনত কান্তি বড়ুয়াকে সাধারণ নির্বাচতি করা হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার এর সম্মেলন কক্ষে আয়োজিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনদ্বয়ের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সুকুমার মুৎসুদ্দির সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে এসব প্রতিষ্ঠান পরিচালনায় একটি পুর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। গঠিত কমিটিই আগামী তিন বছর বড়ুয়া জনকল্যাণ সংস্থার নেতৃত্ব দিবেন।

সাধারণ সভায় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, রিটন কুমার বড়ুয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (সাবেক), সংগঠনের নেতৃবৃন্দ সুকুমার বড়ুয়া, রবীন্দ্র বড়ুয়া, ত্রিদীব বড়ুয়া টিপু, ধীমান বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, উদয়ন বড়ুয়া, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অলোক প্রিয় চৌধুরী, আশীষ বড়ুয়া, বিমল বড়ুয়া, সেতু বড়ুয়া প্রমুখ। সভায় বিগত কমিটির আয়-ব্যয়ের হিসার ও কার্য প্রতিবেদন উপস্থাপন করা হয়। সাধারন সভার আগে বৌদ্ধ ভিক্ষু ধর্মপাল মহাথের’র মঙ্গলাচরণের মধ্যদিয়ে শুরু হয় সভার আনুষ্ঠানিকতা।

বক্তারা বলেন, বুদ্ধের নীতি অনুসরণ করে পার্বত্য চট্টগ্রামে শুধু বড়ুয়া জনগোষ্ঠীর নয় সকল জাতিগোষ্ঠীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিহারে উন্নয়নমূলক কর্মকান্ড বৃদ্ধি করার লক্ষ্যে জোর দেয়া হয়। ঐকবদ্ধভাবে সকলকে কাজ করার আহবান জানানো হয়।