শিরোনাম
দুর্গম পাহাড়ে শিক্ষার আলো আর পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগপ্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন বাড়ানোর আহ্বানমা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭

কাপ্তাইয়ে বারি আম- ৪ উৎপাদনে প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবস

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই রাইখালী পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) কর্তৃক উদ্ভাবিত বারি আম- ৪ উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১১টায় রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের কনফারেন্স রুমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) ও বিএআরআই অঙ্গ এর অর্থায়ন করে। রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহামুদুল হাসান এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.জিয়াউর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রকল্পের ডেপুটি প্রোগাম ডাইরেক্টর ড. মোঃ ফারুক হোসেন।

প্রধান অতিথি বলেন ধানের ফলন ঠিক রেখে সমগ্র বাংলাদেশে ২ লক্ষ হেক্টর জমিতে অন্যান্য ফলের উৎপাদন বাড়াতে এই প্রকল্প কাজ করছে। প্রকল্পের অধীনে কৃষকদের মাঠ দিবস এর মাধ্যমে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করে স্বাবলম্বী করে তোলা হচ্ছে। বক্তব্য রাখেন কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী মোঃ এনায়েত শরীফ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কৃষকদের নিয়ে গবেষণা কেন্দ্রে বারি আম-৪ এর বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে কৃষকদেরকে বারি আমের- ৪ এর উৎপাদন কৌশল, রক্ষনাবেক্ষন বিষয়ে ধারণা দেওয়া হয়। এসময় ৮০জন কৃষক মাঠ দিবসে অংশগ্রহণ করেন।