শিরোনাম
খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের অপরাধে যুবকের সাজাসংরক্ষিত বনাঞ্চলে ৪২ থেকে ৪৫টি হাতি রয়েছে বিশ্ব হাতি দিবসে বন বিভাগের তথ্যরাঙ্গামাটিতে কাপ্তাই হ্রদে ডুবে জেলের মৃত্যু, পঁয়ত্রিশ ফুট গভীর থেকে উদ্ধারমানুষ বলছে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা মাদক ইয়াবায় ছেয়ে গেছেখাগড়াছড়ির রামগড়ে এক বিদ্যালয়ের কেউ পাশ করেনিদুর্নীতি প্রতিরোধ ও আইনের শাসন নিশ্চিতে সুশাসনের বিকল্প নেইরাঙ্গামাটির বাঘাইছড়িতে বালু উত্তোলন করায় বালু সহ সেলুমেশিন জব্দখাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীছাউনি উদ্বোধন করলেন জোন কমান্ডারখাগড়াছড়ির দীঘিনালায় দুইটি বিদ্যালয়ে শতভাগ ফেলবেঞ্চ-ডেস্কের অভাবে শিক্ষার্থীদের ভোগান্তি, অবশেষে স্বস্তি দুই বিদ্যালয়ে

দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে আধাবেলা অবরোধ পালিত

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
সাজেকে ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে তরুণ হত্যার প্রতিবাদে দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে আধাবেলা অবরোধ কর্মসূচি পালন করেছে। এতে দীঘিনালা উপজেলা থেকে কোন প্রকার যানবাহন ছেড়ে যায়নি। সোমবার (১১ মে) প ভার সকাল থেকে দুপুর পর্যন্ত এ কর্মসুচী পালন করা হয়।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও তাদের সহযোগী সংগঠনগুলোর ডাকা এই অবরোধের ফলে সাজেক পর্যটন সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অবরোধের সমর্থনে ভোর থেকেই ইউপিডিএফ কর্মীরা সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অবরোধের কারণে সাজেকগামী এবং সাজেক থেকে ফেরার অপেক্ষায় থাকা পর্যটকবাহী জিপ (চাঁদের গাড়ি) ও অন্যান্য যানবাহন আটকা পড়েছে। ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরাও। দুপুর ১২টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় যান চলাচল শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাজেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন অবরোধের বিষয়টি নিশ্চিত করে জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাজেক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর সতর্ক অবস্থানে রয়েছে। কোথাও বড় ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি।