শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

খাগড়াছড়ির রামগড়ে গরিব-অসহায়দের মাঝে ভিজিএফের চাল বিতরণ

১৬

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে গরিব, অসহায় ও দুস্থ ৩ হাজার ৮১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত রামগড়ে পৌরসভা প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়ন এবং পৌরসভার তত্বাবধানে এ চাল বিতরণ করা হয়েছে।

কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম করিম, সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আন্জুম, পৌরসভার প্রকৌশলী অর্ণব চাকমা।

প্রকৌশলী অর্ণব চাকমা জানান, সকলে যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য পৌরসভাধীন ৯ ওয়ার্ডের অসহায়, গরিব ও দুস্থ ৩ হাজার ৮১ পরিবারের মাঝে প্রত্যেক পরিবার কে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

প্রকল্প কর্মকর্তা এসএম করিম জানান, একই দিনে উপজেলার রামগড় সদর ইউনিয়নের ২ হাজার ১০৩ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণকালে উপজেলা ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।