শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

রাঙ্গামাটির রাজস্থলীতে ভিজিএফ কর্মসূচির চাল পেলো অসহায় পরিবার

১৭

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় দুঃস্থ, অসহায় ও অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার তিনটি ইউনিয়ন যথাক্রমে ১ নং ঘিলাছড়ি, দুই নং গাইন্দ্যা ও তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের মোট ৩ হাজার ৭৮৪টি পরিবারকে বিনামূল্যে ১০ কেজি হারে চাল প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) সূত্রে জানা গেছে উপজেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার জন্য মোট ৩৭,৮৪০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ অনুযায়ী প্রতিটি ভিজিএফ কার্ডধারী পরিবারকে আজ (বৃহস্পতিবার ১২ মার্চ) ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

বরাদ্দ অনুযায়ী উপজেলার ৩ টি ইউনিয়নের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ঘিলাছড়ি ইউনিয়নে ১২৩৩০ কেজি, গাইন্দ্যা ইউনিয়নে ১২৫১টি কার্ডের বিপরীতে ১২৫১০ কেজি ও বাঙ্গালহালিয়া ইউনিয়নের ১৩০০টি কার্ডের বিপরীতে ১৩০০০ হাজার কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নামে সরবরাহ আদেশ (ডিও) ইস্যু করা হয়। পরে তারা স্থানীয় খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে অনুমোদিত অগ্রাধিকার তালিকা অনুযায়ী প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ট্যাগ অফিসারদের উপস্থিতিতে স্ব-স্ব ইউনিয়ন পরিষদে এই চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। বিতরণ শেষে মাষ্টার রোল ও বিতরণ প্রতিবেদন তিন দিনের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিনা আক্তার বলেন, ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সরকারের এই খাদ্য সহায়তা সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। তিনি আরও জানান, চাল বিতরণ কার্যক্রম তদারকির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যলযের অফিস সহকারি গোপরান উদ্দিন ও নির্বাহী কর্মকর্তা কার্যলযের সিএ জাহাঙ্গীর আলম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।