শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কলাপাতা ও বাঁশের কঞ্চিতে তৈরী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা

১৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গার পিঠাছড়ায় ব্যতিক্রমধর্মী উদ্যোগে কলাপাতা ও বাঁশের কঞ্চি দিয়ে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

স্থানীয় তরুণদের সৃজনশীল উদ্যোগে নির্মিত এই শহীদ মিনারটি সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ বাঁশ, বাঁশের কঞ্চি ও কলাপাতা ব্যবহার করে তৈরি করা হয়। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য যে ফুল ব্যবহার করা হয়েছে, সেটিও প্রকৃতি থেকে সংগ্রহ করা হয়। ব্যতিক্রমধর্মী এ আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

বাঁশ ও কলাপাতা দিয়ে শহীদ মিনার নির্মাণের সৃজনশীল ভাবনা দেন জন মহম্মদ, পিয়াল পিউ, প্রিয় মনি চাকমা, নুর আলম, চিশুনা ত্রিপুরা ও কৃত্তি রঞ্জন ত্রিপুরা। তাদের উদ্যোগে স্বল্প ব্যয়ে ও পরিবেশবান্ধব উপায়ে নির্মিত এই শহীদ মিনার সকলের প্রশংসা কুড়ায়। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিল পিঠাছড়া পাঠাগার। সংগঠনটির সভাপতি মাহফুজ রাসেল ও সাধারণ সম্পাদক কাঞ্চনমালা ত্রিপুরা জানান, ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সীমিত সামর্থ্য ও দুর্গম পাহাড়ি পরিবেশের মধ্যেও তরুণদের অংশগ্রহণে প্রাকৃতিক উপকরণ দিয়ে শহীদ মিনার নির্মাণ তাদের দেশপ্রেম, সৃজনশীলতা ও সচেতনতার উজ্জ্বল দৃষ্টান্ত।

তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে পাঠাগারটি নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শহীদ দিবসকে সামনে রেখে পরিবেশবান্ধব উপায়ে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ ছিল সেই ধারাবাহিকতারই অংশ। ভবিষ্যতেও ভাষা শহিদদের স্মরণে, মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত রাখতে এমন ব্যতিক্রমী ও সৃজনশীল আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, পিঠাছড়া পাঠাগারের পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবার আলো ছড়িয়ে যাচ্ছে পিটাছড়া চিকিৎসা কেন্দ্র। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিক্ষা ও স্বাস্থ্যখাতে এ ধরনের উদ্যোগ এলাকার সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছে।