শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

পৃথিবীতে দ্বিতীয় কোন দেশ নাই, যারা নিজেদের ভাষার জন্য জীবন দিয়েছে

১৮

॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
যার যার মাতৃভাষার সমৃদ্ধি ও বাঁচিয়ে রাখতে স্ব-স্ব-ভাষা ভাষীদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ২১শে ফেব্রুয়ারীর প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিলাইছড়িতে যথাযোগ্য মর্য়াদায় দিবসটি পালিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ভারঃ) ডা. মোহাম্মদ গোলাম আজম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুরজিত দত্ত, উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাফর আহমেদ, কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, পৃথিবীতে দ্বিতীয় কোন দেশ নাই, যারা নিজেদের ভাষার জন্য জীবন দিয়েছেন। এদেশের জনতার রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে অর্জিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্য়াদাকে সমুন্নত ও অক্ষুন্ন রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং প্রত্েযক জাতির স্ব-স্ব মাতৃ ভাষাকেও সম্মান জানাতে হবে।

দিবসটির প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদনে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা প্রেসক্লাব, সরকারি ও বে-সরকারী দপ্তর, প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।