শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

একুশের প্রথম প্রহরে মাটিরাঙ্গায় পুষ্পাঞ্জলীতে ছেয়ে গেল শহীদ মিনার

১৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে খাগড়াছড়ির মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলার সর্বস্তরের মানুষ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাত ১২টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান সকল বিভাগীয় কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) কাজী ওয়াজেদ আলী এবং মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন নিজ নিজ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

একই সময়ে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার ও পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজলের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে মাটিরাঙ্গা প্রেসক্লাব, মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ মাটিরাঙ্গা আঞ্চলিক শাখা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম বাংলাদেশ (মাটিরাঙ্গা উপজেলা ও কলেজ শাখা), বিভিন্ন মানবাধিকার সংগঠন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু জুনিয়র যুব ক্লাব’সহ নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে এক আবেগঘন পরিবেশ। উপস্থিত সবাই নীরবে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। পুরো শহীদ মিনার এলাকা লোকসমাগমে মুখরিত হয়ে ওঠে এবং পুষ্পস্তবকে পরিপূর্ণ হয়ে যায় প্রাঙ্গণ। গৌরবের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃকস দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়াও বাংলার ভাষা ও ইতিহাসের জন্য আত্মত্যাগের গৌরবগাঁথা স্মরণে সকালের দিকে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।