শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

মাতৃভাষা আমাদের সংস্কৃতি, আত্মপরিচয় ও জাতীয় চেতনার ভিত্তি: মন্ত্রী দীপেন দেওয়ান

১৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥
ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয় এই মাতৃভাষা আমাদের সংস্কৃতি, আত্মপরিচয় ও জাতীয় চেতনার ভিত্তি। বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসরত সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও জাতিসত্তার মাতৃভাষা সংরক্ষণ, চর্চা ও বিকাশে বদ্ধপরিকর। ভাষা দিবস উপলক্ষে গণমাধ্যমে দেওয়া এক বাণীতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর মন্ত্রী দীপেন দেওয়ান একথা বলেন।

তাঁর দেওয়া বাণীতে মন্ত্রী ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন। বাণীতে তিনি উল্লেখ করেন, ১৯৫২-এর ভাষা আন্দোলন আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় শহীদদের মহান ত্যাগের বিনিময়েই বাংলা ভাষা আজ বিশ্বদরবারে এক সম্মানজনক অবস্থানে অধিষ্ঠিত হয়েছে। বহুভাষিক ও বহুসাংস্কৃতিক ঐতিহ্যের এই বাংলাদেশে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে দেশের উন্নয়নের পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার উদাত্ত আহ্বান জানান।

তিনি মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করার আহ্বান জানান। মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল বাংলাভাষীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী দীপেন দেওয়ান।