শিরোনাম
কাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি সনদ ও পুরস্কার বিতরণদায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করুন: জোন কমান্ডারখাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, নগদ টাকা ও মোটরসাইকেল সহ ৪ ডাকাত গ্রেফতারদুই দায়িত্ব নিয়ে পানছড়ির জয়নাল কাজ করবেন প্রতিবন্ধীদের নিয়েখাগড়াছড়ির রামগড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের আত্মহত্যাজলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ নারীদের নেতৃত্ব বাড়াতে হবেবন্যহাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং এর পরিবার পেল ৩ লক্ষ টাকারাঙ্গামাটির কাপ্তাইয়ে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যুবাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৩উন্নয়ন মানে শুধু মসজিদ, মন্দির কিংবা স্থাপনা নির্মাণ নয়: ওয়াদুদ ভূঁইয়া এমপি

গুইমারায় বসতভিটায় অনধিকার প্রবেশকে কেন্দ্র করে হামলায় আহত ৪

১৮

॥ মাঈন উদ্দিন বাবলু, গুইমারা ॥
গুইমারা উপজেলার মুসলিমপাড়া এলাকায় বসতভিটার সীমানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মোঃ আমানুল বাদশা (৩৭) অভিযোগ করেন, তার মালিকানাধীন বসতভিটায় পাশের জমির মালিক মোঃ সুমন, তার দুই ছেলে মোঃ নজরুল ও মোঃ রবিউল এবং স্ত্রী রোশনা বেগমসহ আরও কয়েকজন বহিরাগত জোরপূর্বক প্রবেশ করে বাড়ির সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখলের চেষ্টা চালায়। এতে বাধা দিলে তারা সংঘবদ্ধভাবে হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, হামলাকারীরা লোহার রড, শাবল ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে আমানুলের মা এয়ারম বিবি (৬৫)-কে লোহার শাবল দিয়ে মাথায় গুরুতর আঘাত করা হয়। তার গলায় থাকা প্রায় আট আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে বাবা মিজানুর রহমান (৭০)-কে রড ও গাছের ডাল দিয়ে মারধর করা হয়। এ সময় শ্বশুর আব্দুল মান্নান এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়, ফলে তার একটি হাত ভেঙে যায়।

স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে এলে হামলাকারীরা এলাকা ত্যাগ করে এবং যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।গুরুতর আহতদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়েছে। অন্য আহতরা খাগড়াছড়ির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।