শিরোনাম
পুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা

খাগড়াছড়ির রামগড়ে বিজিবি’র ব্যবস্থায় নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো

১৯

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) চট্টগ্রাম জেলার মীরসরাই ও ফটিকছড়ি উপজেলা এবং খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় দায়িত্ব পালন করেছে চোখে পড়ার মতো।

তিনটি উপজেলায় মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় নির্বাচনকে নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির অংশ হিসেবে ড্রোন এর মাধ্যমেও পর্যবেক্ষণ এবং ডগ স্কোয়াড মোতায়েন করা হয়। বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় টহল, স্ট্রাইকিং ফোর্স ও কুইক রেসপন্স টিম হিসেবে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে।

পাশাপাশি বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে ভোটারগণ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। নির্বাচনী এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক ছিল এবং ভোটার ও স্থানীয় জনগণ বিজিবির পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সকল কার্যক্রম রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধিনায়কের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সাথে সম্পন্ন করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা দায়িত্বশীল ও প্রতিশ্রুতিবদ্ধ।