শিরোনাম
পুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা

শারীরিক অক্ষমতা ইচ্ছাশক্তির কাছে বাধা নয় তাই ভেনে চড়ে ভোট দিলেন লক্ষ্মী ত্রিপুরা

১৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥
শাররীক অক্ষমতাকেও যেন হার মানিয়েছে রাঙ্গামাটির এক নারী ভোটার। ইচ্ছেশক্তি যেন তাঁকে অক্ষমতার কাছে হার মানতে দেয় নাই। অন্তর্বর্তী সরকারের আয়োজিত জাতীয় নির্বাচনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) ভেনে চড়ে ভোট দিতে এসেছিলেন শীতল বাতাস আর স্বর্ণরৌদ্র দুপুরে নারী ভোটার লক্ষ্মী রাণী ত্রিপুরা (৫০)। ভোট দিতে ওভাবে উনাকে দেখে উৎসুখ ছিলেন ভোট প্রদান করতে।

লক্ষ্ম রাণী ত্রিপুরা জানান, বার্ধক্য আর অসুস্থতা কেড়ে নিয়েছে স্বাভাবিক হাঁটাচলার স্বক্ষমতা। কিন্তু মনের জোর নাগরিক দায়িত্বের কাছে হার মানিয়েছে তাঁর অক্ষমতাকে। তাই তিনি নাগরিক এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করতে ভেনে চড়েই শহরের ভোট কেন্দ্র কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন অন্যদের সযোগীতায়।

পরে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হলে কাঁপাকাঁপা কণ্ঠে বললেন, শরীরের কষ্ট বড় নয় বাবা, ভোট দেওয়া তো আমার অধিকার ও আমার দায়িত্ব। এখানে আমার স্বাধীনতা আমার মুক্তিযুদ্ধের ইতিহাস, গণতন্ত্রের ইতিহাস জড়িয়ে রয়েছে। তাই আসতেই হলো এভাবেই, এসময় উপস্থিত অনেকেই যেমন উৎসুখ হয়েছেন তেমন চোখ ভেজা দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়েছেনও।

দেখা গেল, সাধারণ কাঠের ভেন গাড়ি, যে গাড়িতে সাধারণত পণ্য আনা-নেওয়া করা হয়। সেই গাড়িটিই হয়ে উঠল ভোট দেওয়ার জরুরী বাহন। রাঙ্গামাটি শহরের গর্জনতলী এলাকার বাসিন্দা লক্ষ্মী রাণী ত্রিপুরা। তিনি প্রমান করলেন একটি ভোট কেবল একটি চিহ্ন নয়, বরং দেশের প্রতি স্বাধীনতার প্রতি অদম্য ভালোবাসার এক অনন্য স্বাক্ষর।