শিরোনাম
কাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি সনদ ও পুরস্কার বিতরণদায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করুন: জোন কমান্ডারখাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র, নগদ টাকা ও মোটরসাইকেল সহ ৪ ডাকাত গ্রেফতারদুই দায়িত্ব নিয়ে পানছড়ির জয়নাল কাজ করবেন প্রতিবন্ধীদের নিয়েখাগড়াছড়ির রামগড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের আত্মহত্যাজলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ নারীদের নেতৃত্ব বাড়াতে হবেবন্যহাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং এর পরিবার পেল ৩ লক্ষ টাকারাঙ্গামাটির কাপ্তাইয়ে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যুবাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৩উন্নয়ন মানে শুধু মসজিদ, মন্দির কিংবা স্থাপনা নির্মাণ নয়: ওয়াদুদ ভূঁইয়া এমপি

বান্দরবনের রোয়াংছড়িতে ২০টি ভোট কেন্দ্রেই সাচিংপ্রু জেরী এগিয়ে

১৬

॥ হ্ণাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় মোট ২০টি ভোটকেন্দ্রে গণভোট শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোনো ধরণে অপ্রীতকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়।

ভোটগ্রহণ ও গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, সংসদ নির্বাচনের ব্যালটে বৈধ ভোট ২২ হাজার ৬৯৮, বাতিল ভোট ৩৯৫। ধানের শীষ মার্কার সাচিংপ্রু জেরী হাজার ১১ হাজার ৯৫৭, নিকটতম প্রতিদ্বন্ধী শাপলা কলি প্রতীকের আবু সাঈদ মোঃ সূজা উদ্দিন ৪৬৯ ভোট, হাতপাকা প্রতীকের মোঃ আবুল কালাম আজাদ ৭৬ ভোট, লাঙ্গল প্রতীকের আবু জাফর মোহাম্মদ পেযেছেন ১৫৬টি ভোট পেয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের ২ হাজার ৯২৬, ৮ হাজার ৪৮৭ ভোট ‘না’ ভোট পেয়েছে। সাধারণ ভোটারদের দিনব্যাপী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে ভোট প্রদান করেছেন। তবে দুর্গম পাহাড়ি পথ ও ভোট কেন্দ্রের দূরত্ব এবং যোগাযোগ সমস্যার কারণে ভোটাদের উপস্থিতি কম দেখা গেছে। ভোট কাস্টিং হয়েছে শতকরা ৫৮% ।