শিরোনাম
পুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতা

বান্দরবনের থানচিতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ, উপস্থিতি ৪৮.১%

১৯

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বান্দরবানের থানচিতে ১৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। দিনভর কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, থানচি উপজেলার নিবন্ধিত ১৪টি ভোটকেন্দ্রে প্রায় ১৯ হাজার ২শত ভোটার। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভোটার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেও অংশগ্রহণ করেন।

এদিকে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, থানচির দুর্গম এলাকায় ৭টি ভোটকেন্দ্রসহ ১৪টি ভোটকেন্দ্রে ৮ হাজার ৭শত চব্বিশ ভোট বৈধ ও বাতিলকৃত ৩শত চুয়াত্তর ভোট। তারমধ্যে লাঙ্গল ৯৫, শাপলা কলি ৩শত ১৬, হাতপাখা ৫৯, ধানের শীষ ৮ হাজার ২শত ৫৪। যার শতকরা হার ৪৮.১% এবং গণভোটের হ্যাঁ ভোট ২হাজার ৬শত ৮০ ও না ভোট ৪হাজার ৭শত ৫৪।

সরেজমিনে দেখা গেছে, সকালে ভোটার লাইনে কিছুটা কম হলেও দুপুরের দিকে বাড়ছে ভোটারদের লাইন। কেন্দ্রগুলোতে ভোটগ্রহণে সাময়িক ধীরগতি এবং বেলা গড়াইতে ভোটারদের লাইনে ফাঁকা, সার্বিক পরিস্থিতি সুশৃঙ্খলভাবে নির্বাচন প্রক্রিয়ার ভোটগ্রহণ শেষ হয়।

অন্যদিকে নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। পুলিশ, আনসার, বিজিবি ও সেনাবাহিনী মাঠে সক্রিয় দায়িত্ব পালন করেছিল। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি যৌথ বাহিনী। দিনভর যৌথ বাহিনী সদস্যদের টহলে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করা হয়।

স্থানীয় ভোটাররা জানান, সকালে কেন্দ্রে এসে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোট প্রদান করেছি। পরিবেশ ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রিত ও সহনীয়। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

প্রিজাইডিং অফিসার জানান, প্রত্যন্ত ও পাহাড়ি এলাকা হওয়া সত্ত্বেও ভোটারদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক। শান্তিপূর্ণভাবে পরিবেশে ভোটকেন্দ্রে ভোটপ্রদান করেছে ভোটাররা।

উপজেলা প্রশাসনিক ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেন, কঠোর নিরাপত্তা ও নির্ধারিত বিধিমালা মেনে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ করে যথাসময়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। কোনো বিশৃঙ্খলা ছাড়াই সবকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।