শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

শিক্ষা অর্জন করে ভালো মানুষ হলে জীবনের সাফল্য অর্জন করা যায়: লে. কর্নেল আল আমিন

১৩

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় বোধি গ্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ে বই, শিক্ষা সামগ্রী ও খেলার সামগ্রী বিতরণ অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এসব বিতরণ করা হয়।

অভিভাবকদের সাথ মতবিনিময় সভার সভাপতিত্বে করেন বোধি প্রাজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাথেরো। বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চাকমার সঞ্চালনায় এতে প্রধান অতিথি বক্তব্যে রাখেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ আল আমিন, এসইউপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ সোহেল রানা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাবু চন্দ্র রঞ্জন চাকমা প্রমূখ।

প্রধান অতিথি বক্তব্যে জোন কমান্ডার লে কর্নল আল আমিন বলেন, পিতা- মাতা হারিয়ে এতিম হয়। এতিমরা এতিম মনের করে মন খারাপ করা যাবেনা, এতিমদের পাশে সবাই আছে। শিক্ষা অর্জন করে ভালো মানুষের হলে জীবনের সাফল্য অর্জন করা যায়। শিক্ষা ব্যতীত কোন জাতির উন্নতি আশা করা যায়না এবং সকল শিক্ষার্থীর স্বপ্ন থাকবে আকাশ ছোয়া। আলোচনা সভা শেষে জোন কমান্ডার মহোদয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন হিসেবে খাতা, কলম, খেলাধুলার সামগ্রী ফুটবল, ভলিবল ও ভলিবলের নেট এবং উক্ত প্রতিষ্ঠানের সভাপতির নিকট আর্থিক সহায়তা প্রদান করেন।