শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে: লে. কর্ণেল মীর মোর্শেদ

১৩

॥ মোঃ আলমগীর হোসনে, লংগদু ॥
লংগদুতে রাবেতা মডেল বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাবেতা মডেল বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে, পুরষ্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন লংগদু জোন কমান্ডার লে. মীর মোর্শেদ পিএসসি, এসপিপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু ৩৮ আনসার ব্যাটালিয়নের পরিচালক নব কুমার বিশ্বাস বিভিএম, লংগদু জোনের উপ-অধিনায়ক মেজর শাহিনূর আল সাকিব পিএসসি,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ্ নেওয়াজ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সিরাজুল ইসলাম প্রমূখ। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু বক্কর এর অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

এসময় লংগদু জোনের পক্ষ হতে রাবেতা মডেল বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের নিরাপদ পানির জন্য সেভেন স্টেজ ওয়াটার ফিল্টার স্থাপন করে উদ্বোধন করেন জোন অধিনায়ক লে.কর্নেল মীর মোর্শেদ এসপিপি পিএসসি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সবার আগে আমাদের ভালো মানুষ হতে হবে। বাবা মাকে অবশ্যই সন্তানকে ভবিষ্যতে কি হতে চায়, সেটা বিবেচনা করে সে ভাবেই সু-শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে প্রত্যেকটি শিক্ষার্থী তার গন্তব্যে পৌঁছাতে পারবেন।