শিরোনাম
রাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিলাইছড়িতে কর্মচারীদের বিক্ষোভ

১৪

॥ বিলাইছড়ি উপজেলা সংবাদদাতা ॥
সরকারি কর্মচারীদের নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সারাদেশে আন্দোলনের অংশ হিসেবে বিলাইছড়িতে ৩ দিনের অবস্থান ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৩ফেব্রুয়ারী) সকালে উপজেলার সরকারি কর্মচারিগণ এ কর্মসূচি পালন করে। এ উপলক্ষে উপজেলা কমপ্লেক্স হতে বিক্ষোভ সহকারে র‌্যালি শুরু করে বিলাইছড়ি থানাসহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে জড়ো হয়।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক, চিত্ত রঞ্জন চাকমার নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রনি সরকার, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রঞ্জন তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ন্যায্য দাবিসমূহ পূরণ করা না হলে, আগামীতে তাদের কেন্দ্রীয় সিদ্ধান্তে সামিল হয়ে আরও কঠোর কর্মসূচি ও মহাসমাবেশের ডাক দিতে বাধ্য হবেন।