শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

রোয়াংছড়িতে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা

১৪

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রার্থী সাচিংপ্রু জেরীর পক্ষে দিনভর ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে এ প্রচারণা চালানো হয়।

বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজার নেতৃত্বে পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় জনগণের সাথে। গণসংযোগ ও লিফলেট বিতরণ: রোয়াংছড়ি বাজার এলাকা এবং উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে জনসাধারণের হাতে লিফলেট তুলে দেওয়া হয় এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। ভোটারদের প্রতি আহ্বান: গণসংযোগকালে জাবেদ রেজা সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও এলাকার উন্নয়নের স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় আপনাদের মূল্যবান ভোটটি প্রদান করার আহ্বান জানাচ্ছি।

এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য, মোঃ জসিম উদ্দিন তুষার, সদস্য, রিটল বিশ্বাস, লুসাইমং মারমা, চনুমং মারমা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, মংহাইনু মার্মাসহ, এছাড়াও রোয়াংছড়ি উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের এই প্রচারণায় অংশ নেন। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় এই গণসংযোগ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।