শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

রাঙ্গামাটির বিলাইছড়িতে দুস্থদের মাঝে চাল বিতরণ

১৬

॥ বিলাইছড়ি উপজেলা সংবাদদাতা ॥
রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর বাস্তবায়নাধীণ এবং মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত ভলনারেবল উইমেন বেনিফিট প্রোগামের ধারাবাহিক অংশ হিসেবে সংশ্লিষ্ট সুবিধাভোগীদের চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (২ফেব্রুয়ারী) উপজেলা লঞ্চঘাটে বিলাইছড়ি ও কেংড়াছড়ি ইউনিয়নের ১হাজার ২শ’ ৫০ জন সুবিধাভোগীকে এসব চাল বিতরণ করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিলাইছড়ি ইউনিয়ন এর সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করেন। এছাড়া চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল) ও সচিব শান্তি বরন তালুকদার কেংড়াছড়ি ইউনিয়ন এর সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করেন। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া ও পল্লী উন্নয়ন অফিসের প্রতিনিধি অনুপ বড়ুয়া উপস্তিত ছিলেন।

এছাড়াও জনপ্রনিধিদের মধ্যে বিলাইছড়ি ইউপি’র সদস্যা রানী বালা তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড সদস্য বাবুলাল তঞ্চঙ্গ্য ও জ্যোতির্ময় চাকমা। কেংড়াছড়ি ইউপি’র ওয়ার্ড সদস্য ক্যহ্লাপ্রু মার্মা, দয়ারঞ্জন চাকমা, রিপন চাকমা, ভাগ্যলাল চাকমা ও ভুবনজয় চাকমা।