শিরোনাম
রোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষদীঘিনালায় বেসরকারি সংস্থা গ্রীণ হিল প্রকল্পের উদ্বোধনরামগড়ে পুকুরে পড়ে চার বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুবান্দরবানে টোবাকো’র বিক্রয় প্রতিনিধি সাড়ে ৫ লাখ টাকা নিয়ে উধাওপানছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণঅস্থায়ী বেইলি ব্রিজেই ৩ বছর পার কাপ্তাই ব্যাঙছড়ি সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবেখাগড়াছড়ির পানছড়ি সীমান্তে থেমে থেমে গুলিবর্ষণে আতঙ্কে জনসাধারণ

বান্দরবনের লামায় অসহায় গ্রাম পুলিশের সংবাদ সম্মেলন

১৭

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
পৈত্রিক সম্পদ জবরদখলের চেষ্টা, পরিবারের উপর সন্ত্রাসী হামলা, একের পর এক মিথ্যা ভিত্তিহীন নিউজ করে মানহানির প্রতিবাদে লামায় সংবাদ সম্মেলন করেছে এক অসহায় গ্রাম পুলিশ মোঃ আলী আকবর। শনিবার দুপুরে লামা প্রেস ক্লাবের হলরুমে সাংবাদিকদের সামনে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে সে।

মোঃ আলী আকবর বলেন, আমি ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ। ৪নং ওয়ার্ডের চাককাটা (কুমারী) এলাকায় আমাদের পৈত্রিক নামীয় ও ক্রয় সূত্রে মোট ১৪ একর ৯০ শতক জমি রয়েছে। উক্ত জায়গায় আমরা ফলদ, বনজ ও মৎস্য সহ বিভিন্ন কৃষি খামার করে ভোগদখলে স্থিত আছি। এ সম্পদ নিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার ৮নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সিকদার পাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে মাহবুবুল আলম গংয়ের সাথে বিরোধ রয়েছে। এই বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। প্রতিপক্ষ মামলা করে দফায় দফায় আমাদের উপর সন্ত্রাসী দিয়ে হামলা করে। গত ২৭ এপ্রিল ২০২৫ইং তারিখের এক হামলায় আমার মাথায় আঘাত করে ও হাতের আঙ্গুল কেটে ফেলে।

তিনি আরো বলেন, গত ১৬ জানুয়ারি ২০২৬ইং উভয়পক্ষের সম্মতিতে জায়গা পরিমাপ করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত তারিখে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রতিনিধি, সার্ভেয়ার সহ উভয়ের পক্ষের লোকজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতি হয়। পরিমাপ করতে বাদীর দেখানো স্থানে গেলে তার কাগজের সাথে জায়গার কোন প্রকার মিল পাওয়া যায়নি মর্মে প্রতীয়মান হয়। বাদী নিজেই বাদীর জায়গাটা সঠিকভাবে চিহ্নিত করতে পারেননি বিধায় জায়গা পরিমাপ করা সম্ভব হয়নি। তাতেও ক্ষান্ত না হয়ে তারা কিছু গণমাধ্যম কর্মীকে ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন নিউজ করে আমার মানহানি করছে। আমি আইনের কাছে সঠিক বিচার চাই। এবিষয়ে মুঠোফোনে কল দিয়েও প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যািয়নি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। বিজ্ঞ আদালত সিদ্ধান্ত দেবে। উভয়পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।