শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

সিএইচটি সম্প্রীতি জোটের খাগড়াছড়ির প্রধান সমন্বয়ক হলেন সাংবাদিক নিজাম

২২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
সিএইচটি সম্প্রীতি জোট খাগড়াছড়ি জেলার প্রধান সমন্বয়ক হলেন রামগড়ের কৃতি সন্তান সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন। শনিবার (২৪ই জানুয়ারী) সকালে সিএইচটি সম্প্রীতি জোটের উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক যৌথ আলোচনা সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে সমন্বয়ক ঘোষণা করা হয়।

সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাক ও সদস্য সচিব ইখতিয়ার ইমন স্বাক্ষরিত খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রধান সমন্বয়ক মোঃ নিজাম উদ্দিনকে আগামী তিন মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে।

সিএইচটি সম্প্রীতি জোটের আহ্বায়ক জানান, নিজাম উদ্দিন এর নেতৃত্বে খাগড়াছড়ি জেলায় সিএইচটি সম্প্রীতি জোটের সাংগঠনিক কার্যক্রম আরও সুদৃঢ় হবে এবং জেলা বস-বাসরত বাঙালি, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, বড়ুয়া, হিন্দু , চাকমা জাতি সহ ৭টি জাতিস্বত্তার শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনের কর্মসূচি কার্যকরভাবে বাস্তবায়িত হবে।