শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

খাগড়াছড়ির রামগড়ে নির্বাচন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ

১৬

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
আগামি বারো ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির ২৯৮ নং আসনের রামগড় উপজেলায় দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং অফিসার দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় এর সম্মেলন কক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালা অনু্ষ্িঠত হয়েছে।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ২২ জন প্রিজাইডিং অফিসার ও ৯৭ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারগন এই কর্মশালায় অংশগ্রহণ করেন।

খাগড়াছড়ি জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত কর্মশালার শুরুতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোস্তফা জাবেদ কাইসার, জেলা নির্বাচন অফিসার এসএম শাহাদাত হোসেন, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মি. ওবাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ অহিদুল হক নূরী।