শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

মাটিরাঙ্গায় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি, মাটিরাঙ্গার আয়োজনে ৫৪তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দিনব্যাপী মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে না, বরং মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা আমাদের যুবসমাজকে মাদক, অবক্ষয় ও অসৎ কার্যকলাপ থেকে দূরে রাখতে সহায়তা করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইমাম উদ্দিন, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম, গোমতী বিরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা, শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।