শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বারি উদ্ভাবিত কফির চাষাবাদ প্রযুক্তি ও প্রক্রিয়াজাতকরণ শীর্ষক কৃষি প্রশিক্ষণ

১৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই রাইখালী কৃষি গবেষণা কেন্দ্রে “বারি উদ্ভাবিত কফির চাষাবাদ প্রযুক্তি ও প্রক্রিয়াজাতকরণ” শীর্ষক কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ডিসেম্বর) সকাল ১০টায় কৃষি গবেষণা কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প (বারি)অংগ এর অর্থায়নে এবং পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র রাইখালী, কাপ্তাইয়ের বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র বৈজ্ঞানিক কর্মকর্তা মাহামুদুল হাসান এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিয়াউর রহমান (ভারপ্রাপ্ত) পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্র রাইখালী, কাপ্তাই।

প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ), বারি গাজীপুর, তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, এরাবিয়ান এবং রোবাস্ট জাতের কফি চাষে যেমন সফলতা পাওয়া যায়, তেমনি এই জাতের কফি চাষে কৃষকদের সচেতন হবে। কফি চাষে গাছে পোকার আক্রমণসহ বিবিধ বিষয়ে কৃষি গবেষণা কেন্দ্রের পরামর্শ দেয়া হয়।এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ মনিরুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাঙ্গামাটি, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মনিরুজ্জামান কৃষি গবেষণা কেন্দ্রে পাহাড়তলী, বান্দরবান উধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সেলিম। এসময় মাঠ পর্যায়ে ৩০জন কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।