শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

রাঙ্গামাটিতে ট্রাক চাপায় তিন সন্তানের মা নিহত-১

১৩

‎॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটিতে পানি পরিবহনে নিয়োজিত ট্রাক দূর্ঘটনায় স্থানীয় এক নারী নিহত হয়েছে। শনিবার (২৭ডিসেম্বর) দুপুরে আসামবস্তী ভায়া কাপ্তাই সড়কে এ দূর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, রাঙ্গামাটির আসামবস্তী ভায়া কাপ্তাই সড়কের লেমুছড়ি নামক এলাকায় পানি পরিবহনে নিয়োজিত ট্রাক চালক বাঁক অতিক্রম করতে গিয়ে রাস্তায় উল্টে যায় এতে পথচার কেনি চাকমা চাপা পড়ে। তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। নিহত কেনির এক ছেলে ও দুই মেয়ে রয়েছে বলে তারা জানান।

এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ট্রাক চালক ও হেলপার দূর্ঘটনার পর পরই পালিয়ে যায়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন।