॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে আসামীসহ ১১টি ভারতীয় গরু ও চোরাচালান কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আটক করেছে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি। শনিবার (২৭ ডিসেম্বর) আনুমানিক রাত ২টা সময় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, নাঃ সুবেঃ মোঃ আবুল হাসান শেখ-এর নেতৃত্বে ১টি ‘বি’ টাইপ টহল দল লোগাং বিওপি হতে প্রায় ২ কিলোমিটার পশ্চিমে হাতিমারা পাড়া এলাকার উত্তর সেগুন বাগান এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
এ সময় ভারতীয় মাঝারি আকৃতির ১টি গাভী ও ১০টি ষাড় গরু, একটি ওয়াকিটকি সেট, তিনটি মোবাইল ফোন, তিনটি সীমকার্ড, চোরাচালানে ব্যবহৃত দা, ছুরি ও একটি টর্চলাইট জব্দ করা হয়। আটককৃত গরু ও অন্যান্য মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা বলে জানায় বিজিবি। অভিযানে রন্তু চাকমা (৩৩) নামে একজন চোরাকারবারীকে আটক করা হয়। সে পানছড়ি উপজেলার শিবচরণ কারবারী পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পানছড়ি ব্যাটালিয়ন অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ রবিউল ইসলাম জানান, আটককৃত আসামীসহ ভারতীয় গরু ও অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি থানায় হস্তান্তর করা হয়। এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থানের প্রতিফলন বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক