শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

দীপু হত্যায় জড়িতদের দ্রুত বিচার আইনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি

১৬

‎॥ নিজস্ব প্রতিবেদক ॥
ময়মনসিংহ এর ভালুকায় মহানবী (সাঃ) এর নামে ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগে দীপু চন্দ্র দাশকে পিটিয়ে ও আগুনে পড়ে হত্যায় জড়িতদেও দ্রুত আইনে দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়ে সংখ্যালঘু ঐক্য মোর্চা। শনিবার (২৭ডিসেম্বর) রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সকাল ১০ ঘটিকায় আয়োজিত এ মানবন্ধন কর্মসুচীতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি এর সহ সভাপতি স্বপন মল্লিক, বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ এর অরুপ মুৎসুদ্দি, হিন্দু ছাত্র মহাজোট রাঙ্গামাটি জেলা সভাপতি টুটুল দে, জাগো হিন্দু পরিষদ এর সাধারণ সম্পাদক হিমাদ্রী দে প্রমুখ।

দেশে সংখ্যালঘু নির্যাতন, নিপীড়ণ, হত্যা যেন নিত্য হয়ে দাঁড়িয়েছে। যখন যা ইচ্ছে তাই করা হচ্ছে। ময়মনসিংহের ভালুকায় ইসলাম ধর্মঅবমাননার নামে মিথ্যে অভিযোগ দিয়ে গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাশকে নির্মমভাবে পিটিয়ে এবং পরে আগুন দিয়ে জ্যান্ত হত্যা করা হয়েছে। এর পর পর চট্টগ্রামের রাউজানে রাতে ঘরের বাইরে তালা লাগিয়েয় দিয়ে সংখ্যালঘুদের আগুনে পুড়িয়ে মারার চেষ্টা যেন অভিভাবকহীন হয়ে পড়েছে দেশ। দীপু হত্যা সহ সংখ্যালঘু নির্যাতন নিপীড়নের সাথে জড়িতদের অভিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার আইনে শাস্তি নিশ্চিত করতে হবে।