শিরোনাম
বাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদানরাঙ্গামাটির লংগদু মাইনীমুখ বাজারের সড়কগুলো প্রভাবশালীদের দখলেখাগড়াছড়ির রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি সনদ ও পুরস্কার বিতরণদায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করুন: জোন কমান্ডার

দক্ষতা ও যোগ্যতাই কর্মসংস্থানের মূল চাবিকাঠি: উপদেষ্টা সুপ্রদীপ

১৩

॥ পাহাড়ের সময় ডেক্স ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, বাংলাদেশের যুব সমাজই দেশের সবচেয়ে বড় সম্পদ। দক্ষতা ও যোগ্যতাই কর্মসংস্থানের মূল চাবিকাঠি। দেশের ৪ কোটি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। শনিবার (২৭ডিসেম্বর) গাজীপুরের সালনায় ইউসেপ বাংলাদেশ গাজীপুর রিজিয়ন আয়োজিত ‘জব ফেয়ার-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

ইউসেপ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (নর্থ ক্রাইম) মোঃ রবিউল ইসলাম এবং গুডউইভ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহিনুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবসময়ই যুবকদের অগ্রাধিকার দিয়ে থাকেন। আমাদের ১৮ কোটি জনসংখ্যার মধ্যে ৪ কোটি যুবককে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন সম্ভব। ইউসেপ বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলছে, যা প্রশংসার দাবি রাখে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত এসব দক্ষ যুবকদের বিভিন্ন দেশি ও বিদেশি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশের কর্মমুখী শিক্ষা প্রসঙ্গে বলেন, কর্মমুখী শিক্ষা মানুষকে দক্ষ করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে। তিনি বলেন, বর্তমান বিশ্বে দক্ষ মানুষের বিপুল চাহিদা রয়েছে। অনলাইনে বিভিন্ন ব্যবসায় যুক্ত হয়ে এবং দলবদ্ধভাবে প্রশিক্ষণ নিয়ে মেয়েরাও এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এই ইতিবাচক পরিবর্তন দেশের উন্নয়নে প্রধান ভূমিকা রাখবে বলে উপদেষ্টা মন্তব্য করেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সালনায় পৌঁছালে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং চাকরিপ্রার্থীদের সাথে কথা বলেন।