শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

বান্দরবানের থানচিতে মশারি ও নৌযন্ত্রাংশ জব্দ সহ গ্রেপ্তার-৫

১৫

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের থানচির দূর্গম সীমান্ত দিয়ে পাচার করার উদ্দেশ্যে নিয়ে আসা দেড় হাজার পিস মশারী, নৌকার যন্ত্রাংশ জব্দ সহ পাঁচ যুবক আটক হয়েছে বিজিবির হাতে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে এসব মালামাল জব্দ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৮ বিজিবি সীমান্তজুড়ে অবস্থিত সকল নৌ-চেকপোস্ট সর্বোচ্চ সতর্কতা ও কঠোর নজরদারি জোরদারের নির্দেশ দেওয়ার হয়। পরবর্তীতে বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে তিন্দুমুখ নৌ-চেকপোস্টে সন্দেহভাজন দুটি ইঞ্জিনচালিত নৌকা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ১৯টি বস্তায় ১ হাজার ৫০০ পিস মশারি এবং একটি বস্তায় নৌকার ১০৮টি প্রপেলার উদ্ধার করা হয়। এসময় নৌকায় থাকা পাঁচজন পাচারকারীকে আটক করা হয়েছে।

এবিষয়ে বলিপাড়া জোন (৩৮ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস জানান, উদ্ধারকৃত মালামাল মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। জব্দকৃত মালামালসহ ৫জন পাচারকারীকে থানচি থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরো জানান, সীমান্ত এলাকায় অবৈধ পাচার রোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে অভিযানটি নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।