শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

খগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি’র অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (৪০ বিজিবি) এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তলসহ তাজা গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের বেহাদন্তপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি সুত্র জানায়, অভিযানে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় ১২ বোর পিস্তল, ১২ বোরের দুই রাউন্ড তাজা অ্যামুনিশন এবং তিনটি দেশীয় অস্ত্র (হাসুয়া/দা) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক সিজারমূল্য এক লাখ এক হাজার নয়শত টাকা।

শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন পলাশপুর জোনের খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) জোন কমান্ডার ও অধিনায়ক লে. কর্নেল মুহা. শাহীনুল ইসলাম, পিএসসি। সংবাদ বিজ্ঞপ্তিতে জোন কমান্ডার জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, অত্র জোন ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্রের প্রবাহ ও চোরাচালান প্রতিরোধে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর সদস্যরা ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ হিসেবে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থাকবে।