শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

পোস্টাল ভোট প্রদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত রাজস্থলীতে

১৩

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে নিজ এলাকার বাইরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের postal vote bd app এর মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে ভোট প্রদান বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ডিসেম্বর) ১২ টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার। রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা অনীক বড়ুয়া প্রজেক্টরের মাধ্যমে দেশে অবস্থানরত ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদান এর জন্য রেজিস্ট্রেশন বিষয়ে একটি ভিডিও চিত্র তুলে ধরেন। এসময় উপস্থিত সকল দপ্তর প্রধানদের এই app এর মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় এবং তাঁর দপ্তরের অন্যান্য কর্মচারীদেরও একই পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট, ২০২৬ এর সহকারী রিটার্নিং অফিসার ইউএনও সেলিনা আক্তার বলেন, রেজিস্ট্রেশন এর শেষ সময় ২৫ ডিসেম্বর মাত্র মাঝে একদিন বাকী। এই সময়ের মধ্যে তিনি সবাইকে নিজ নিজ উদ্যোগ এ রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানান। তিনি আরো বলেন, রেজিস্ট্রেশন এর সময় ব্যালট পাঠানোর ঠিকানা যেন সঠিক ভাবে উল্লেখ করা হয়। এসময় উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।