শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

লংগদুতে বিজিবি’র উদ্যোগে খ্রিষ্টানদের বড় দিন উপলক্ষে আর্থিক অনুদান প্রদান

১৩

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর বিজিবি জোনের উদ্যোগে মতবিনিময় সভা ও খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৩ডিসেম্বর) সকালে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি, চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান, কারবারী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও পাহাড়ী-বাঙ্গালী বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণে বিজিবির ভূমিকা তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করা হয়। অধিনায়ক সকলকে শান্তি ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।

সভা শেষে বড়দিন উপলক্ষে খ্রিস্টানদেরকে বড়দিন উদযাপন উপলক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকার গুরুসতাংপাড়া ও গুইছড়িপাড়ার ২টি গীর্জা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

এসময় জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহনেওয়াজ তাসকিন, পিএসসি এসি বলেন, বিজিবি সর্বদা শান্তি সম্প্রীতির লক্ষে কাজ করে যাচ্ছে। আগামীতেও বিজিবির এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।