শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

পোস্টাল ভোট প্রদান বিষয়ক অবহিতকরণ সভা কাপ্তাই উপজেলা পরিষদে

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাইয়ে নিজ এলাকার বাইরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের postal vote bd app এর মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে ভোট প্রদান বিষয়ে অবহিতকরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ “কিন্নরী” তে এই সভা অনুষ্ঠিত হয়।

অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পাড়িয়াল প্রজেক্টরের মাধ্যমে দেশে অবস্থানরত ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদান এর জন্য রেজিস্ট্রেশন বিষয়ে একটি ভিডিও চিত্র তুলে ধরেন।

এসময় উপস্থিত সকল দপ্তর প্রধানদের এই app এর মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয় এবং তাঁর দপ্তরের অন্যান্য কর্মচারীদেরও একই পদ্ধতিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়। উপজেলা নির্বাহী অফিসার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট, ২০২৬ এর সহকারী রিটার্নিং অফিসার রুহুল আমিন বলেন, postal vote bd app এর মাধ্যমে রেজিস্ট্রেশন এর শেষ সময় ২৫ ডিসেম্বর। এই সময়ের মধ্যে তিনি সবাইকে নিজে উদ্যোগ এ রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানান।

তিনি আরো বলেন, রেজিস্ট্রেশন এর সময় ব্যালট পাঠানোর ঠিকানা যেন সঠিক ভাবে উল্লেখ করা হয়। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রুইহ্লা অং মারমাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।