শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রামগড়ে ছাত্রদলের আনন্দ মিছিল

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রামগড় উপজেলা, পৌর কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ডিসেম্বর) বিকেলে রামগড় উপজেলা ও পৌর ছাত্রদলের সমন্বয়ক শেখ দাউদুল ইসলাম ও মোঃ নুরুল ইসলাম রাজুর নেতৃত্বে মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম মজুমদার, ইব্রাহিম মামুন, আহবায়ক সদস্য আল-আমিন হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদ নিশাত, সদস্য সচিব জাহিদ অন্তর, যুগ্ম আহবায়ক সালমান হোসেন, রামগড় সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল মতিন, সহ-সভাপতি আশিফুল ইসলাম ইমন, রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিন রাইহান, রামগড় সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন ও ০২ নং পাতাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এনায়েত উল্লাহ।

এছাড়াও উপজেলা, পৌর, কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন পৌরওয়ার্ড ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন সেøাগান দেন।