শিরোনাম
বাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদানরাঙ্গামাটির লংগদু মাইনীমুখ বাজারের সড়কগুলো প্রভাবশালীদের দখলেখাগড়াছড়ির রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি সনদ ও পুরস্কার বিতরণদায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করুন: জোন কমান্ডার

বাঘাইছড়িতে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা

১৪

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে -২০২৫ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২২ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় সারোয়াতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে উপজেলা প্রশাসন ও সারোয়াতলী ইউনিয়ন পরিষদের আয়োজনে সংবর্ধনা ও স্থানীয় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূপতি রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিজক কলেজের সহকারী অধ্যাপক নন্দ বিকাশ চাকমা, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্টু চাকমা, আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ জ্যোতি চাকমা, শিজক মুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাগর চান চাকমা, মেদীনিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগতম চাকমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সারোয়াতলী ইউনিয়নের অন্তগত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত গরিব,দুঃস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।