শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

খ্রীস্টিয়ান হাসপাতাল ও উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর কমিউনিটি হেলথ প্রোগামসভা

১৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
প্রতিবন্ধী, স্বাস্থ্য সেবা, নারী সুরক্ষা, পুষ্টি ও বাল্যবিবাহ রোধকল্পে তৃর্ণমূলে কাজ করা হবে। সোমবার দুপুর ১১টায় টংইকো রিসোর্টে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও খ্রীষ্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা: প্রবীর খিয়াং। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর ব্যবস্থাপক ও অর্থ প্রশাসন সনজিৎ তনচংগ্যা।

সভায় কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আওতায় মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং গর্ভবর্তী ও প্রসূতি মা এবং শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে শিক্ষা প্রদান, জেন্ডার, বাল্যবিাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতামূলক, জলবায়ু পরিবর্তন ও সরকারী টিকাদান কার্যক্রমে সহায়তাসহ বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন কথা তুলে ধরা হয়। এসময় কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গুনিয়া ও রাঙ্গামাটির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ারকর্মীগণ উপস্থিত থেকে মতামত বক্তব্য করে।