শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

দীঘিনালায় সমবায় সমিতি‘র সদস্যদের ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান

১৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় সমবায় সমিতি সমূহের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রবিবার (২১ডিসেম্বর) সকাল ১০টায় এ প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে সমবায় দপ্তর কর্তৃক আওয়তাভূক্ত সমবায় সমিতি সমূহের ব্যবস্থাপনা কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণে দিনব্যাপি ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মুজিবুর রহমান খান, দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা, দীঘিনালা উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা ও মোঃ বেলাল হোসাইন।

এসময় প্রশিক্ষকরা বলেন, সমিতির হিসাব নিকাশ স্বচ্ছতা রাখতে হবে, প্রতিমাসে সভা করতে হবে আর বার্ষিক সাধারণ সভার মাধ্যমে সমিতির আয়-ব্যয় হিসাব প্রকাশ করতে হবে। প্রশিক্ষণ নিয়ে সমিতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন মূল প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়ে হবে। যাতে করে সমিতির সদস্যদের ভাগ্য পরির্বতন করা সম্ভব করা যায়।