শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

হাতি ও মানুষের নিরাপত্তায় বন বিভাগের সতর্কতামূলক সড়ক নির্দেশনা চিহ্ন

১৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
হাতির স্বাভাবিক চলাচল ও মানুষের নিরাপত্তায় বন বিভাগের উদ্যোগে রাঙ্গামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কের উপর চিহ্ন (এ্যারোমার্ক) দেওয়া হয়েছে। রবিবার (২১ডিসেম্বর) বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা সগকে এসব মার্ক দেন।

বন বিভাগ সুত্র জানায়, রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগ এর উদ্যোগে কাপ্তাই রেঞ্জ হাতি চলাচল ও মানুষের চলাফেরায় নিরাপত্তা সৃষ্টিতে পদক্ষেপ নিয়েছে। কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বলেন, বন বিভাগের পক্ষ থেকে কাপ্তাই জাতীয় উদ্যানের সোলার ফেন্সিং কার্যকর করা হয়েছে। এছাড়াও সোলার ফেন্সিং আওতার বাহিরে কাপ্তাই-আসামবস্তি রোডে জনসাধারণের নিরাপত্তার লক্ষ্যে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন ও সড়কের উপর দিকনির্দেশনামুলক লেখা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে হাতি চলাচলে জায়গাগুলোতে সাইনবোর্ড স্থাপন ও সতর্কতামূলক রোডমার্কিং করা হয়। পাশাপাশি কাপ্তাই রেঞ্জ কর্তৃক টহল কার্যক্রম ও জনসাধারণ সহ পর্যটকদের সতর্ক করে প্রচারণা চালান রেঞ্জ কর্মকর্তা ও কর্মকর্তা-কর্মচারীগণ।

উল্লেখ্য যে, নভেম্বও মাসে মাসে রাঙ্গামাটির আসামবস্তী-কাপ্তাই সড়কে বন্য হাতির আক্রমনে ঝর্ণা চাকমা এবং সবিতা চাকমা নামে দুই জন মহিলা নিহত হওয়ার ঘটনা ঘটে। ঐ সড়কের হাতির চলাচল বৃদ্ধি পাওয়ায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পক্ষ হতে সতর্কতামূলক কার্যক্রম গ্রহন করা হয়েছে।