শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

বড়দিন উপলক্ষে খ্রিস্টান পরিবারগুলোর মাঝে বিজিবি’র আর্থিক সহায়তা

১৪

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের নিউথাংনাং বেথলিংপাড়ায় বসবাসরত খ্রিস্টান পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বিজিবি’র সদস্যরা। রবিবার (২১ ডিসেম্বর) সকালে এ সহায়তা প্রদান করা হয়।

বিজিবি সুত্র জানায়, তাঁদের অবস্থিত বিওপি এলাকায় খাগড়াছড়ি বিজিবি সেক্টরের আওতাধীন বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুর্গম পাহাড়ি জনপদ বেথলিংপাড়ায় বসবাসরত ৬টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠী যেন তাদের ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদ্যাপন করবে। এ লক্ষ্যে বিজিবি এর নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে। তারই অংশ হিসেবে খ্রিস্টান পরিবারের মাঝে এ সহায়তা ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।