শিরোনাম
বান্দরবনের লামা উপজেলার গজালিয়ায় রাবার শ্রমিক অপহরণরাঙ্গামাটির রাজস্থলীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধান ও সবজি বীজ বিতরণসরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে রাঙ্গামাটির রাজস্থলীতে মৌখিক পরীক্ষা সম্পন্নপার্বত্য প্রতিমন্ত্রীর সহায়তায় শিক্ষা সামগ্রী ও ইউনিফর্ম পেল অসহায় হ্লাছাই মারমাপুলিশী অভিযানে রাজস্থলীতে মাদক ব্যবসায় জড়িত যুবক আটকযৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষক

কাপ্তাইয়ে দিনব্যাপী পরিবেশ সংরক্ষণ ও মনিটরিং বিষয়ে প্রশিক্ষণ

১৭

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই দিনব্যাপী “জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাপনা এবং পর্যবেক্ষণ সম্পর্কিত অংশীজনদের নিয়ে মনিটরিং প্রশিক্ষণ” হয়েছে। পার্বত্য চট্টগ্রাম সামাজিক স্থিতিস্থাপকতার জন্য বাস্তুুতন্ত্র পুনরুদ্ধার বিষয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রবিবার (২১ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা কিন্নরী হল রুমে গ্লোবাল এফায়ারস কেনেডিয়ান সরকারের অর্থায়নে এবং ইআরআরডি সিএইচটি-ইউএনডি’র সহযোগিতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চিৎমরম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সিরাজুল হক। এতে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।

প্রশিক্ষণে মূল উপস্থাপক ছিলেন কাপ্তাই উপজেলা বায়োডাইভারসিটি এন্ড এনভায়রনমেন্ট ডেসিলিটার বকুল তঞ্চঙ্গ্যা এতে প্রশিক্ষক ছিলেন কনসালটেন্ট মংলাম্যান্ট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ড.এনামুল হক হাজারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান, উপজেলা হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা। এসময় সরকারি দপ্তর কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, হেডম্যান ও কারবারি মিলে প্রায় ৪০জন এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।

প্রধান অতিথি বলেন, জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি আমাদের কারনে যেন পরিবেশ কোন ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে বলে জানান। পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন আরো বেগবান করতে হবে।