শিরোনাম
বাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদানরাঙ্গামাটির লংগদু মাইনীমুখ বাজারের সড়কগুলো প্রভাবশালীদের দখলেখাগড়াছড়ির রামগড়ে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দকাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি সনদ ও পুরস্কার বিতরণদায়িত্বশীল আচরণের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করুন: জোন কমান্ডার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবি’র অভিযানে সেগুন কাঠ জব্দ

১২

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের নির্দেশনায় বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে হাবিলদার মোঃ রোস্তম আলীর নেতৃত্বে একটি বিজিবি টহল দল মারিশ্যা মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা অবৈধভাবে সংগৃহীত কাঠের গুড়ি ও টুকরা ফেলে পালিয়ে যায়। পরে টহল দল পরিত্যক্ত অবস্থায় মোট ৯৭ দশমিক ২৮ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ৪৩ হাজার ২০০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে চোরাকারবারীরা নানা অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার পাশাপাশি আভিযানিক টহল জোরদার করা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সীমান্ত ও পার্বত্য এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ চোরাচালান দমনে ভবিষ্যতেও বিজিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে।