শিরোনাম
পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নিতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে বিজিবি’র অভিযানে ইয়াবা সহ আটক-১খাগড়াছড়ির রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটকখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণতৃণমূল ঐক্যের আহ্বানে পানছড়িতে ওয়ার্ড বিএনপি’র নতুন কার্যালয়রাঙ্গামাটির কাপ্তাইয়ে অনাখাঙ্খিতভাবে শিশুর মৃত্যুখাগড়াছড়ির পানছড়িতে ইয়াবা সহ এক ব্যক্তি আটকরাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাই শিশু নিকেতনের শিক্ষার্থীদের মাঝে জোন কমান্ডারের বৃক্ষচারা বিতরণরাঙ্গামাটির বাঘাইছড়িতে সুমিতা’র পরিবারের পাশে বিজিবি ও উপজেলা প্রশাসন

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় মাটিরাঙ্গায় চার ইটভাটার সকল কার্যক্রম বন্ধ

১০

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
আদালতের নিষেধাজ্ঞা অমান্য এবং পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্র ছাড়াই ইটভাটায় ইট তৈরীর প্রস্ততি নিলে উপজেলা প্রশাসন তাৎক্ষনিক অভিযান চালিয়ে চারটি ইটভাটার সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মাটিরাঙ্গা পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান।

উপজেলা প্রশাসন জানিয়েছেন, অভিযানে ১০ নম্বর ইসলামপুরের মেসার্স এবিএম ইটভাটা, রমিজ কেরানি পাড়ার এমআরবি ইটভাটা, নতুন পাড়ার এ-সেভেন সেভেন ইটভাটা, ওয়াছু এলাকার এ-ফাইভ ফাইভ ইটভাটাকে মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় পানি দিয়ে কাঁচা ইটগুলোকে নষ্ট করে দেয়া হয়।

ইউএনও মাহমুদুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব ভাটায় ইট বানানোর জন্য কাঁচা ইট প্রস্তুত করছিল। উচ্চ আদালতের নির্দেশে এবং পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ভাটাগুলোর কাঁচা ইট নষ্ট করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।